Sunday, December 14, 2014

RISHI026@GMAIL.COM

আমার ভুল
.......... ঋষি

জানে তোর মন তুই  আমার কবিতা
জানে তোর মন তুই  আমার প্রেম
জানে না রে ,জানে না।

আমি নেই সেখানে ,আমি নেই।

আমি এক ছন্নছাড়া বাউলে সকাল
যার পথে রৌদ্র ,যার পথেই দুপুর
আর তারপরে এক বিশাল বিকেল।

যার কাছে জীবন এক বিশাল সমুদ্র।

আছে ভরা এক ফুলের বাগান
ফুলের রূপে ভ্রমরের ভিড়
আর আমি সেখানে আলোকবর্ষ।

বহুদূর কোনো সামুদ্রিক নোনা স্পর্শ।

আমি জানি তুই আমার আকাশের তারা
আমি জানি আমি বাঁধন হারা
তবু তুই নিস্তব্ধ আমার ভুল।

No comments:

Post a Comment

শুঁয়োপোকা

 রিংটোনে যা বাজে  তা আসলে মাথার ভিতর শুঁয়োপোকার লিখে চলা কবিতা  শুনলাম, বেশ কিছু জোঁক নাকি আবেদন জানিয়েছে প্রজাপতি হতে চেয়ে ওদের আবেদনপত্রগু...