Friday, December 26, 2014

RISHI026@GMAIL.COM

বিকৃত সময়
.............. ঋষি

জীবন যেখানে বদলানো ঋতু
সেখানে ভালো তো থাকতেই হয়।
মুখের উপর পঙ্কিল পালিত কালি
আর হৃদয় যেখানে চোখের বালি।
সেখানে ভালো সবাই ,আমি ,তুমি ,জীবন
শুধু সময় ভালো নয়।

মাড়িয়ে যাওয়া সময়ের আগে আর পরে
যারা হাসছেন তাদের সুপ্রভাত।
যারা হাসাচ্ছেন তাদের ঐশ্বরিক হৃদয়ের শুভকামনা
তবু বলি সময় ভালো নয়।
পণ্য জীবনের আগুনে আরক্ত হাতছানি লোভ
মানবিক ধর্ষণের অতিরিক্ত একলা সময়।
আর শারীরিকটা ছাপানো খবরের কাগজ
সবটাই কেমন সাজানো বিকৃত সময়।

জীবন যেখানে বদলানো ঋতু
সেখানে ভালো থাকা ,খারাপ থাকা পুরোটাই অপ্রাসঙ্গিক।
জীবন যেখানে বেঁচে থাকার নাম
সময় যেখানে স্যাটালাইটের  স্পিডে ভয়ঙ্কর গর্জিলা।
সেখানে বেঁচে সবাই
মুখোসের আড়ালে অন্য মুখে।


No comments:

Post a Comment

দুর্গোৎসব ২০২৬

সময় এসে পড়েছে  নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক । সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ  সময়ের ঝলমলে তেল রঙ, মায...