Thursday, December 25, 2014

RISHI026@GMAIL.COM

যা রে উড়ে পাখি 
........... ঋষি

নিজেকে আয়নায় দেখি নি কখনো 
যখনি দেখি এক কঙ্কাল। 
নিজস্বতা মাটি খুঁড়ে তেড়েফুঁড়ে আসা সময়ের চাবি 
হৃদয়ে কখনো লাগিয়ে দেখি নি। 
বিষাক্ত কার্বনের ছোবল মাটির তলায় 
অন্তিম কফিন আমার। 

যা রে উড়ে পাখি, ঘরেতে 
কিন্তু যে পাখি উড়তে জানে খাঁচায় বন্দী। 
তাকে তুমি আকাশ দেবে বলে দোকান থেকে কিনছো জীবন 
পাখি উড়তে শেখে নি ,ভুলে গেছে মুক্তির আকাশ,
চারিদিকে শুধু জীবন্ত লাশ। 
মনের ঘরে ,স্মৃত্মির ঘরে ,আজ আর আগামী সময়ের ঘরে 
ফাঁকা ফুটপাথে অপার্থিব জীবনের নকশায় ,
ইচ্ছাহীন ভালোথাকার নমুনা। 

আয়নায় দাঁড়ানো আমার আমিতে 
আমি শুধু লুকোনো জীবাশ্ম মাটির তলায়। 
হারিয়ে যাওয়া জন্মের অঙ্কুরের নতুন  আশা
সবুজ জীবন ,নীল আকাশ ,একমুঠো মুক্তি। 
দুহাত তুলে এগিয়ে যাওয়া অন্তিম মুক্তির লাল আকাশে 
কিন্তু পাখি আকাশে উড়তে ভুলে গেছে। 

No comments:

Post a Comment

দুর্গোৎসব ২০২৬

সময় এসে পড়েছে  নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক । সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ  সময়ের ঝলমলে তেল রঙ, মায...