Monday, March 2, 2015

বদলানো তুই


বদলানো তুই ........... ঋষি ================================ তুই কি আগের মত আছিস না কি বদলে গেছিস। আমার সেই একতারার ঠিকানাটা আছে নাকি সেও বদলেছে সময়ের খাতে। আমি আজও তোকে চিনি একই রকম শুধু এই বুকের ভিতর বকম বকম। সোনালী পায়রারা উড়ে যায় নীল আকাশে যেমন ভাবনারা এলোমেলো হৃদয় অবকাশে। আমি চুপটি করে থাকি আজকাল আকাশের গায়ে ছবি আঁকি। আমার ছবির লাল ক্যানভাসে ফুটে ওঠে মুখ তোর অনভ্যাসে। তুই কি আগের মত আছিস না কি বদলে গেছিস। বদলানো কবিতার নাম ধরে চঞ্চল নদী তুই ও বদলেছিস সময়ের সাথে। =========================

No comments:

Post a Comment

দুর্গোৎসব ২০২৬

সময় এসে পড়েছে  নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক । সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ  সময়ের ঝলমলে তেল রঙ, মায...