Tuesday, March 10, 2015

আয়নার মুখ

আয়নার মুখ
.............. ঋষি
=======================================
প্যারাফিন দুপুরের সান্নিধ্যে
কয়েকশো  ইতিহাসের রঙচটা সাক্ষী এই অপেক্ষা।
নিজস্ব আয়নায় দেখা আমার শহরের মুখ
শহর নাকি বদলে গেছে অলিতেগলিতে
মনের খোঁজে  চেনা সংকোচে গভীরতার দুঃখ।

তোকে মনে করলেই
বুকের মাংস পেশির কোনো প্রাচীন স্তবকে শতাব্দীর শোক।
বুকের চেনা ছন্দে বহবান রক্তবাহকেরা
কেমন যেন লজ্জিত হয়ে মাথা খোঁড়ে সভ্যতার গায়ে।
আবর্তন থামতে চায় আর প্রত্যাবর্তন জরুরী
হৃদয়ের প্রতি শিরায় কয়েকশো ডেসিবেলের পৃথিবীতে নরকবাস।
তোর আমার একসাথে
শহরের প্রতি কোনায় অসংখ্য ছোট বাসস্টপে।

আনত চোখে দেখা চেনা  আয়নায়
ভীষণ চেনা তুই আমার শহর।
কফি হাউস,প্লানেটরিয়াম,মিউজিয়াম ,ধর্মতলা
ফুচকা ওয়ালা ,কফি সপ ,নন্দন সবটাই কেমন ধোঁয়াসা লাগে
তোর আয়নার বদলানো আমার  মুখ।



No comments:

Post a Comment

দুর্গোৎসব ২০২৬

সময় এসে পড়েছে  নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক । সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ  সময়ের ঝলমলে তেল রঙ, মায...