Tuesday, March 31, 2015

শবের মিছিল

শবের মিছিল
............... ঋষি
======================================
লালচে আকাশের নিচে বিছানো
অন্য পৃথিবী।
সার দিয়ে হেঁটে চলেছে শবের মানুষ মিছিল
ব্যস্ত পৃথিবীর কায়দায় প্রাচীন প্রাগৈতিহাসিক  মানুষ।
ডারউইনের বাদর সবাই খিদে খোঁজে
উঁকি মেরে দেখে অলিতে গলিতে বাড়ির জানলায়
কেউ কি অবশেষ আছে জীবিত এখানে।

কয়েকশো মাইল লম্বা সাক্ষাতকারে
বেশ কিছু খিদে ঘুরছিল আকাশে বাতাসে।
শুকনো তৃষ্ণায় পৃথিবীর মাটি ধুকছিল
কেউ বোঝে নি ,আসলে বুঝতে  চাই নি।

মৃতের মিছিলে আজকাল চেতনাও সামিল জ্যান্ত পরিহাসে
স্কেলিটন হাসে।
হেসে যায় সভ্যতার বুকে ঢুকে যাওয়া ছুরি
আমরা মৃত হয়ে গেছি।

লালচে আকাশের নিচে লালচে মোরাম বেছানো
অন্য পৃথিবী।
শব্দবহুল পরাধীনতার সাথে শবের মোমবাতি মিছিল
ব্যস্ত সময়ের সেলিফোনে এই মাত্র শেষ কল ঈশ্বর পৃথিবী।
আর আরমোড়া ভাঙ্গা নতুন সকাল
ধোঁয়ায় ধন্য বিবেকের শেষদিনে রক্তাক্ত যোনি
মা আমি কবেই মরে গেছি।


No comments:

Post a Comment

শুভেচ্ছাবার্তা

বছরের প্রথম দিনে তোমার স্বপ্নে  তোমার ঘুমের ভিতর এই প্রথম  আমি ছিলাম না  ছিল এক সোনালী পরিকল্পনার সংসার ,ছিল ঠাকুরঘর , ছিল তোমার আঙিনায় ভরা ...