Friday, April 10, 2015

কেমন আছিস

কেমন  আছিস
.............. ঋষি
==================================
তোর ফোনটা কেটে গেল বাজতে বাজতে
হৃদয়ের খাতায় প্রশ্ন গুলো আরো গভীর হয়ে গেল।
মামুলি কিছু সাময়িক প্রশ্ন
কেমন আছিস ,কি করছিস ,কোথায় আছিস।
কিছু না এগুলো
শুধু অস্তিত্ব জানতে চাওয়া তুই ভালো আছিস কিনা।

জীবিত হৃদয়ে বাড়তে থাকা অসংখ্য রিংটোন
ফোনটা বেজে উঠলো আমার ঠিক এখন।
ফোনের ছোটো স্ক্রিনে তোর নাম
হ্যালো শুনতে পারছিস ,হ্যালো।
হ্যা বল
আমি মরি নি এখনো ,জীবিত আছি ,ভালো আছি।
আর কিছু
তোকে দেখিনি অনেকদিন হলো।
ভীষণ ব্যস্ত আছি রে
ফোনটা কেটে গেলো।

তোর ফোনটা কথা বলতে বলতে কেটে গেলো
হৃদয়ের খাতার প্রশ্নগুলো লেখা হলো।
তবে মন ভরলো না কেন
এখন কি করি ,একবার ফোন করবো।
না থাক
শুধু অস্তিত্ব জেনে গেছে তুই ভালো আছিস।

No comments:

Post a Comment

দুর্গোৎসব ২০২৬

সময় এসে পড়েছে  নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক । সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ  সময়ের ঝলমলে তেল রঙ, মায...