Tuesday, April 21, 2015

আরো গভীরে

আরো গভীরে
............. ঋষি
==========================================
জীবিত আমি তুই জানিস
ওমা সেকি রে মাথা নাড়ছিশ  কেন।
বোবা সমুদ্রের ওপাড়ে  একটা দেশ আছে তুই জানিস
কি বললি জানিস ,যাক তুই কথা বলতে পারিস।
আমি ভাবলাম ঘুমিয়ে পড়ছে সময়
তুই ছাড়া একলা এই সময়।

ভাবতে ইচ্ছে করছে তোকে বুকে টেনে নি
খুব কাছে বুকের ভিতরে।
তোর ধুকপুকটাকে  প্রশ্ন করি
বলতো কোথাই আমি।
তোর ঠোঁটে ঠোঁট ঘষে ,তোর খোলা বুকে জীবিতের গন্ধ
আমার নিজেকে জীবিত ভাবতে ইচ্ছে করছে।
প্রতিদিনকার অসংখ্য কম্পনে
অসংখ্য পরিবর্তন
আমার কেন জানি আজ পরিবর্তন করতে ইচ্ছে করছে।
নিজেকে ,সময়কে
খোলা আকাশের মেঘ বৃষ্টির পরে লুকোনো অভ্যস্ত নিজেকে
আজ তোর সাথে মিশিয়ে নিতে ইচ্ছে করছে।

জীবিত আমি তুই জানিস
ওমা অমন করে মাথা নাড়ে কেউ।
শ্মশানের  ছাইয়ে পড়ে থাকা প্রাগঐতিহাসিক  জীবাশ্ম
বাতাসে ছাই পোড়া চামড়ার গন্ধ।
তবু জানিস আমি বাঁচতে চাই
ভালোবেসে আরো গভীরে তোর একসাথে। 

No comments:

Post a Comment

দুর্গোৎসব ২০২৬

সময় এসে পড়েছে  নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক । সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ  সময়ের ঝলমলে তেল রঙ, মায...