Friday, November 15, 2013

RISHI026@GMAIL.COM


### " গলন্ত মোমবাতি " ###
লেখক : ঋষি
*******************************
স্বপ্নের সিঁড়ি বেয়ে রাবনের সিঁড়িতে
মোমবাতির ভিজে ভিজে শুভ্র জ্বালা।
অদৃশ্য আগুনে পোড়া গোটা শৈশব
গলন্ত মোমবাতির আবছা ছায়া।

হৃদয় গহীনে এক অনন্ত বিশ্বাস
মনের বাহিরে অদূর বর্তমান।
দূরত্ব কম না বেশি
কিছু পথ পরে আরো পথ কমবেশি  .

আবার এক সন্ধ্যাতে
হৃদয় জানলায় দেখা পুরনো পথ।
একি ভুল যৌবনের আগুনে
একা হয়ে জ্বলতে থাকা।

আরো কিছু পথ পরে
পথের উপর অন্য পথে।
পথ হারিয়ে বহুদূরে স্বপ্ন দেশে
মোমবাতির ছায়া আর বিবেকহীন হায়া।

স্বপ্নের সিঁড়ি বেয়ে রাবনের সিঁড়িতে
কিছুটা পুরানো ,কিছুটা হারানো।
হাজারো  মায়া  ,আর বাকি
গলন্ত মোমবাতির আবছা ছায়া।
*****************************

No comments:

Post a Comment

দুর্গোৎসব ২০২৬

সময় এসে পড়েছে  নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক । সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ  সময়ের ঝলমলে তেল রঙ, মায...