Saturday, November 16, 2013

RISHI026@GMAIL.COM



### "অন্তর দহন " ###
লেখক : ঋষি
*********************************
থরে থরে সাজানো চেতনার ভিড়ে
একটুকরো আবিরে ঢেউ।
কিছুটা মানুষত্ব আর সত্যি মিশিয়ে
তৈরী এই ঠুনকো  সমাজ।
সবাই তো ভালো চাই
তবু হয় না ভালো।

নোঙরা নর্দমার গন্ধ মাখা পোশাকি রং
সংখ্যায় যায় না গোনা।
কিছুটা নেশার রঙে সমাজ এগিয়ে
মেতে আছে পায়ে পায়ে লোভের সাথে।
সবাই তো ভালো হে চাই
কজন পারে ভালো হতে।

ভালো খুব ভালো হয়
যদি সমাজের মানুষের রঙিন মুখোসের ,
সময়ের দাপটে বদলানো সময়ের
বদল হয় থরে থরে সাজানো চেতনার।
সবাই তো ভালো থাকতে চাই
ভালো থাকতে কজন পারে।
************************************

No comments:

Post a Comment

দুর্গোৎসব ২০২৬

সময় এসে পড়েছে  নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক । সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ  সময়ের ঝলমলে তেল রঙ, মায...