Friday, November 1, 2013

RISHI026@GMAIL.COM


### " সকালের অপেক্ষায় " ###
লেখক : ঋষি
*********************************
আর কিছুক্ষণ
কিছুক্ষণ পর সকালের আলো।
রাস্তার ধুলো  চুঁয়ে লাল আভা
বারন্দার রেলিঙ্গের ওপারে জ্যান্ত পৃথিবী।
আমি ঔরঙ্গজেব নকল পোশাকে
ইতিহাসের শেষ আলোতে আমি লাল।
লাল রক্ত গায়ে ,

তবু জানো আমি বাসি  তোমায় ভালো
বারান্দা ঘেঁষা বিছানায় তোমার মুখে আলো
এখনো লাল.
এই তো আরে এই তো সোনালী হলো ,

অনিদ্রার এক রোগ
সকালের অপেক্ষায় ব্যস্ত পৃথিবীতে
পালিয়ে যাওয়ার লোভ।
পালানো ধ্বংস থেকে ,জীবন থেকে
গভীর থেকে গভীরে
এই ঘুম ভাঙ্গা শহরের শিরা বেঁয়ে।
আমি নকল ঔরঙ্গজেব সকালের অপেক্ষায় ,
************************************

No comments:

Post a Comment

খাঁচা

 লাস্ট কল এই হল ... পাশে এসে যে বসল ও মানে আমার চেনা অচেনা মানুষটা  উড়োজাহাজ ছাড়বার আগের মুহূর্তে যেমন কোলাহল , সাত ,আট বছর হবে  কার গলায় যে...