Wednesday, November 6, 2013

RISHI026@GMAIL.COM


#### " লক্ষীর আগমন " ####
লেখক : ঋষি
********************************
আনত দৃষ্টিতে দরজার গোড়ায় তুমি
এক পা ,দু পা ,তিন পা   ...  সাত পা হবে।
সাত জন্মের পায়ে পায়ে তুমি
আমার পাশে।
সাত জন্মের ভিটে  সাত সাগরের প্রেম
কাক ,চিল সব আছে
আছে স্বপ্ন ,আছে  সংসার।

বাপ ঠাকুরদার দরাজ আহ্বান
মা তুমি এসো ঘরে।
বসো ঘরে
আমার ঘরে থাকো আদর করে।

আনত দৃষ্টিতে দরজার গোড়ায় তুমি
ঘোর ভাঙ্গা স্বপ্ন ,,,
তুমি এসো  ঘরে।
বসো ঘরে
আমার মনের ঘরে থাকো স্বপ্ন জুড়ে।
সাত জন্মের ভিটেতে এই  জন্মের প্রেম
তুমি থাকো স্বপ্ন জুড়ে।
********************************

No comments:

Post a Comment

ব্যক্তিগত

ক্রমশঃ পিছিয়ে যাচ্ছে টুকরো টুকরো বাঁক বাঁক পেরিয়ে ইদানীং  দেখার কিছু পরিবর্তন হয়েছে ডাইমেনশনে ভেঙে যাচ্ছে সময় রাত হলেই ইদানীং দরজায় ডোরবেল ব...