Wednesday, November 20, 2013

RISHI026@GMAIL.COM


### " আমরা সবাই " ###
লেখক : ঋষি
****************************
পায়ের তলায় মাটি আছে
কাঁচ থাকুক তাতে কি ?
জুতো তো আছে।

চোখ বেঁধে স্বপ্নে দেখি
স্বপ্নের বাড়িঘর।
মিথ্যা স্বপ্ন ,তাতে  কি ?
বেঁচে তো আছি।

অলক্ষে ধর্ষিত চোখের জল
অন্তরে মনুষত্বের কোলাহল।
অন্তর দহন ,তাতে কি?
আমি ভালো আছি।

বাজার জুড়ে ত্রাহি ত্রাহি রব
সোনার পকেটে মাটির কলরব।
প্রতিবাদহীন মেরুদন্ড  ,তাতে কি ?
সেই তো বেঁচে আছি।

আগুনের পথে মহর্ষিদের গালি
গলায় তাদের চেতনা খালি।
বলে যাক ,তাতে কি ?
একি তো আছি।

জীবন চলেছে কেঁচোর মতো
মাটি খুঁড়ে সভ্য আমি ,তাতে কি ?
আমার মতো আরো আছে।
**********************************

No comments:

Post a Comment

শুভেচ্ছাবার্তা

বছরের প্রথম দিনে তোমার স্বপ্নে  তোমার ঘুমের ভিতর এই প্রথম  আমি ছিলাম না  ছিল এক সোনালী পরিকল্পনার সংসার ,ছিল ঠাকুরঘর , ছিল তোমার আঙিনায় ভরা ...