Wednesday, September 23, 2015

একলা খালি

একলা খালি
.................. ঋষি
====================================
এরা কথা বলে না
শব্দের জটিলতায় শব্দ খোঁজে নিস্বার্থতায়।
কিন্তু
সবাই তো আর জীবিত নয়।
যেমন জীবন ,জীবনের আয়নায় জীবিত রূপ
এরা কথা বলতে ডরায়।

এদের ঘরের কোনে লোকানো শুকনো চোখে বালি
হাজারো বিচার ,হাজারো আছার খালি।
জীবন থেকে সময় চলে যায়
আর শুধু জীবিত ভেবে যায়।
ভাঙ্গা আয়নায়
কাঁচের ঘর ,আরো খুচরো সমাজে।
 লুকিয়ে থেকে যায়
এরা কথা বলে না কেন।

এরা কথা বলে না
শব্দের জটিলতায় খুচরো খোঁজে বোবা পাতায়।
কিন্তু
কলমের সুর জন্মের গায়ে।
শোনা যায় পদশব্দ
এরা শুধু একলা থাকে খালি। 

No comments:

Post a Comment

শুঁয়োপোকা

 রিংটোনে যা বাজে  তা আসলে মাথার ভিতর শুঁয়োপোকার লিখে চলা কবিতা  শুনলাম, বেশ কিছু জোঁক নাকি আবেদন জানিয়েছে প্রজাপতি হতে চেয়ে ওদের আবেদনপত্রগু...