Sunday, September 27, 2015

কাজল কালো চোখ

কাজল কালো চোখ
............... ঋষি
=============================================
চোখের কাজলে এক দিঘী  টলটল
কিছুটা ঐতিহাসিক মমতাজের চোখে দেখা তাজমহল।
সাত রঙা  কোনো রামধনুর কলা
আর চলা ,বলা।
কাজল কালো নয়নি তোর
প্রেম ছটফট।

প্রেমে ডুবি না আমি
আমি মধুলোভি কোনো বিষাক্ত কিট।
হুঙ্কার দি ,সমঝে যাও প্রেম হৃদয়ের ঘরে
সোজা একটা বুলেট হৃদয়ের  ভিতর আর না।
প্রেমের ডেডবডিটা রাস্তায় পরে জুলিয়েট কাব্যে
কিংবা সনাতন সিঁদুরের ফাঁকে।
বিছানার চাদরে চটকে ফেলা ঘামে
রজনীগন্ধার পচা গন্ধ।
আর না
প্লিস আর না প্রেম।

চোখের কাজলে এক দিঘী  টলটল
এগিয়ে যাওয়া শেওলা মৃত্যু আমাকে বলে কানে কানে।
আয় ডুবে যাই ,আয় আরো গভীরে
দমবন্ধ প্লিস ,একটু আয়ু দেও।
একবার ভেবে দেখি
তোর কাজল  কালো চোখ। 

No comments:

Post a Comment

দুর্গোৎসব ২০২৬

সময় এসে পড়েছে  নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক । সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ  সময়ের ঝলমলে তেল রঙ, মায...