Wednesday, January 28, 2015

RISHI026@GMAIL.COM

ভিজে লিপস্টিক
........... ঋষি
====================================
কি বলবো যে এসেছে
কে এসেছে।
সে যে কানে কানে আমায় বলে
সে যে খুব গভীরে আমায় বলে।
সে যে তোর বুকের উষ্ণতা ছুঁয়ে পাথরে ঠোঁটে
আজকাল নরম নোনতা লিপস্টিকের দাগ।

আমার বুক জুড়ে
আলাদা নরম পারফিউমের স্পর্শ।
একঝাঁক  পায়রার মত শান্তি আকাশের গায়ে
একঝাঁক স্বপ্নের মত স্পর্শ, সময় আয়।
আয় আরো গভীরে ,আরো গভীরে
যেখানে এক নিঃশ্বাসে চুমু খাওয়া যায় বুকের ভিতরে।
যেখানে গোধূলি  নয় পোড়া রৌদ্রে তোকে ভেজানো যায়
আমার ঠোঁটে ,
আমি ঢেকে দেব তোকে  খুব যত্নে প্রেমের গভীরতায়
ভীষণ রোদে।

কি বলবো যে এসেছে
যে এসেছে ,সে এসেছে ,বাসা বুনেছে গভীর স্পর্শে।
আমি তাকে ছুঁয়ে দিতে পারি
শুষে নিতে পারি সাজানো লিপস্টিক।
আমি তাকে জড়িয়ে নিতে পারি গভীর প্রেমে
আজকাল লিপস্টিকে আমাকে ঢাকা যায় না।

1 comment:

  1. অনেক সুন্দর তৃপ্তিতে মন ভরে গেল।

    ReplyDelete

শুভেচ্ছাবার্তা

বছরের প্রথম দিনে তোমার স্বপ্নে  তোমার ঘুমের ভিতর এই প্রথম  আমি ছিলাম না  ছিল এক সোনালী পরিকল্পনার সংসার ,ছিল ঠাকুরঘর , ছিল তোমার আঙিনায় ভরা ...