Saturday, January 3, 2015

RISHI026@GMAIL.COM

ব্যাকুল তৃষ্ণা
........... ঋষি

মিথ্যা বলি নি হে ভালোবাসা
আমার জন্য তোমার সময় নেই আমি জানি।
জানি জীবিত ,মৃত পৃথিবীর ক্যানভাসে
অজস্র স্পন্দন।
আসলে বেঁচে ফেরা
আমাদের একে অপরের জন্য সময় কই।

তুমি দূরত্বের কবিতায় আমাকে লিখেছো কিলোমিটারে
কিন্তু তোমার আমি মাপতে পারি নি।
আরো আলো আসুক তোমার তুমিতে
আরো মসৃন হোক তোমার  জীবিত প্রবাহ।
হই না আমি শুকিয়ে যাওয়া নদী
তুমি হও সেই নদীর তৃষ্ণা।
আশায় আশায় দিন কাটুক আবার বৃষ্টি এ বুকে
তুমি আসবে চাতকের ব্যাকুল তৃষ্ণা ।


মিথ্যা বলি নি হে ভালবাসা
আমাকে ভাবার জন্য তোমার স্পর্শে আগুন জ্বলে।
জানি জীবিত আগুনে নিতান্ত পোড়া ছাই আমি
নিতান্ত অপ্রয়োজনীয় আগুনের স্পর্শ।
পুড়ে যায় ,পুড়ে যায় এ বুকে
আমাদের একে অপরের জন্য হৃদয় কই। 

No comments:

Post a Comment

দুর্গোৎসব ২০২৬

সময় এসে পড়েছে  নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক । সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ  সময়ের ঝলমলে তেল রঙ, মায...