Tuesday, January 13, 2015

rishi026@gmail.com

অনিদ্রার খাতায়
............ ঋষি
===============================
অনিদ্রার শেষ পাতায়
উঠে আশা অজস্র প্রহসনে হাসির ছলে।
জীবন কাটাতে চাই
বেশ ভালো এক অভিনয় আমার শহরে।
খবরের শিয়রে মাথা রেখে
নগ্ন আমি ,আবার  একলা দোলনায়।

সভ্যতা আমাকে ভিখারী করেছে
সভ্যতা আমাকে শয়তান করেছে।
কি হাসছে সভ্যতা
নরকের পরে চেতনার পারে সার দিয়ে পরে থাকা।
টাকিয়ালা পেগের রঙিন চেতনা
নেমে যায় আরো নিচে ,আরো  নিচে।
শরীর বেঁয়ে কিলবিলে অজস্র সাপ
আমাকে চুমতে চায়
আরো গভীরে ,সাজানো প্রেমে ,দংশনের কামনায়।

অনিদ্রা ছেড়ে আবার ঘুম আসে
আমার নিল শরীরে সাজানো সভ্যতা চুমু।
আমি ঘুমিয়ে পরি
পরে থাকা সভ্যতা ব্যবহার করা কন্ডমের খামে।
বিক্রি সভ্যতা লুকোনো দামে
অথচ আমি খালি কবিতা। 

No comments:

Post a Comment

দুর্গোৎসব ২০২৬

সময় এসে পড়েছে  নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক । সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ  সময়ের ঝলমলে তেল রঙ, মায...