Friday, January 16, 2015

RISHI026@GMAIL.COM

অন্তরদহন
............ ঋষি
============================
সত্যি করে বল
তোর বুকে আগুন জ্বলে না অনাহারে।
খিদে তোকে পোড়ায়  না
তোর বাঁচতে ইচ্ছে করে না।

ফেলে আসা শাখা প্রশাখায় অসংখ্য যন্ত্রণা
মৃত্যুগামী সময়ের তালে অজস্র স্পন্দন।
প্রাচীন কোনো পৃথিবীর কঙ্কালে ঘুন ধরা বেঁচে ফেরা
পৃথিবীর মাটিরে অনবরত ভূমিকম্প ,রক্তক্ষরণ।
সব সত্যি ,সব মিথ্যা
সত্যি গুলো মিথ্যা করে দেখ,
আর মিথ্যাগুলো  সত্যি করে দেখ।
কিছুই হারায় না ,কিছুই বদলায় না
আসলে হারাবার নেই কিছু ,পাওয়ারও না
শুধু জীবনটাকে বদলে দেখ।

সত্যি করে বল
তোর বুকে হৃতপিন্ডে নেই লালচে আভা।
তোর বাঁচতে ইচ্ছে করে না
খিদে তোকে কামড়ায় না জীবিত লজ্জায়।

No comments:

Post a Comment

খাঁচা

 লাস্ট কল এই হল ... পাশে এসে যে বসল ও মানে আমার চেনা অচেনা মানুষটা  উড়োজাহাজ ছাড়বার আগের মুহূর্তে যেমন কোলাহল , সাত ,আট বছর হবে  কার গলায় যে...