Monday, January 26, 2015

RISHI026@GMAIL.COM

মানুষ বদলায়
,,,,,,,,,,,,, ঋষি
======================================
আমি তাদের কথা বলছি
ওই যে রাস্তার পরে।
পুরনো বাসকোসন বদলে নতুন
নতুন হাঁড়ি , নতুন থালা ,নতুন গ্লাস।
মাথার উপর পুরনো কাপড়ে বাঁধা সংসার
রৌদ্র ,তাপে হেঁটে চলে যায়।
সেও বদলে যাবে
রোজকার ভিড়ে বদলানো যুবতীর গতর ভেঙ্গে যাবে
কে বদলাবে তাকে প্লাস্টিক আবর্তনে।

সকালের কথা বিকেলে বদলাবে
কেউ খোঁজে বিছানার চাদরে প্রেম অসীম অনিদ্রায়।
সেও বদলে যায়
কেউ খোঁজে শারীরিক প্রেম প্রেমিকার কাছে।
সেই  প্রেম বদলায়
কেউ ভাবুক পথে একলা হেঁটে যায়
সেও সংসারী হয়।

কেন জানি দৈনন্দিন মানুষ বদলে যায়
সাজানো মুখোসে সম্পর্ক্য সব মিথ্যা যদি হয়।
সে কি বদলাবে
নাকি মানুষ বদলায়।

No comments:

Post a Comment

শুভেচ্ছাবার্তা

বছরের প্রথম দিনে তোমার স্বপ্নে  তোমার ঘুমের ভিতর এই প্রথম  আমি ছিলাম না  ছিল এক সোনালী পরিকল্পনার সংসার ,ছিল ঠাকুরঘর , ছিল তোমার আঙিনায় ভরা ...