Tuesday, May 5, 2015

আগামী একশো

আগামী একশো
................. ঋষি
===============================
একশো বছরের আগেই
উঠে আসছে একাকীত্বের কথা ,মা হারানোর কথা।
প্রশ্নটা একান্ত আমারদের নিজেদের
মায়ের মুখের হাসি ,মায়ের মুখের কান্না।
মায়ের হাত ধরে হাঁটতে শেখা
শিশু আদো ঠোঁটের ফাঁকে,আগামী বিষন্ন একশো বছর।

শতকের শুরু জানি না
শতকের শেষে অধিকাংশ বেঁচে থাকে না।
মায়ের গায়ের গন্ধ
কেমন যেন নিরালায় বসে বাঁচতে থাকা একাকী।
মায়ের কোলের ঘুম পাড়ানি ছড়া
ধেয়ে এলো দামোদর,দামোদরের হাঁড়ি কুড়ি,
দোয়ারে বসে চাল ........
সংযত সম্মোহন হৃদয় গভীরের টান।

একশো বছর ,
আমরা শুয়ে থাকি অদৃশ্য টানাপোড়েনে।
প্রশ্নটা অত্যন্ত সংবিধানিক
জীবন দশায় রাহু উঠে আসে  বাঁচতে থাকায়।
অথচ শেষ বার মৃত্যুর আগে
আমরা মা বলি। 

No comments:

Post a Comment

দুর্গোৎসব ২০২৬

সময় এসে পড়েছে  নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক । সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ  সময়ের ঝলমলে তেল রঙ, মায...