Wednesday, May 13, 2015

কারা ওরা

কারা ওরা
............ ঋষি
=================================
ওরা করা
প্রশ্ন রাশি রাশি।
আমার শহর আজ বানভাসি
করা ওরা জীবিত না যৌবনের দূত ,
মানুষ ,পশু না  একলা সমুদ্দুর।


রাত জাগা নাটকের শেষ প্রহসন
ছুটির ঘন্টা।
বেজে যায় এপাড়ে ওপাড়ে সুদূর সম্মুখে
নিঃশ্বাস যে পাড়ে।
একলা রৌদ্র পথ হেঁটে যায় জীবন্ত যৌতুকে
আর অদ্ভূত সাথে বাস করে।
জীবিত মৃত্যুতে
করা ওরা।

বলিস নি
উত্তরের সমীকরণে অনিদ্রা।
আমার শহর আজ ধরিত্রীর মায়াজালে
করা ওরা নিজেতে বিলীন
মানুষ ,ঈশ্বর না একলা প্রহসন। 

No comments:

Post a Comment

দুর্গোৎসব ২০২৬

সময় এসে পড়েছে  নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক । সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ  সময়ের ঝলমলে তেল রঙ, মায...