Saturday, August 31, 2013

RISHI026@GMAIL.COM

#### " আমার আয়না "####
লেখক : ঋষি
****************************************
খোলা দরজার পিছনে লোকানো আয়না
আয়নায় দেখি নিজের মুখ
কিন্তু তোমারটা দেখতে পাই না।
তুমি হেঁটে চলে যাও দরজা দিয়ে
আয়নায় লাগানো তোমার স্মৃতি।
তোমার টিপ
বেশ এতটুকু
কিন্তু তোমায় দেখা যায় না।
আমি দেখি নিজের মুখ
বেশ না
একটা নির্লিপ্ত হাসি লেগে মুখে
একটা সরল দৃষ্টি ও চোখে।
কিন্তু আমার প্রতিবিম্ব আয়নায় লেগে
কিন্তু জীবনের অতৃপ্তি আমার চোখে।
খোলা দরজার পিছনে লোকানো আয়না
তোমায় দেখতে পায় না।
আমি আছি ছিলাম যেমন
শুধু আয়না মনের হয় না।
******************************************

No comments:

Post a Comment

খাঁচা

 লাস্ট কল এই হল ... পাশে এসে যে বসল ও মানে আমার চেনা অচেনা মানুষটা  উড়োজাহাজ ছাড়বার আগের মুহূর্তে যেমন কোলাহল , সাত ,আট বছর হবে  কার গলায় যে...