Thursday, August 1, 2013

RISHI026@GMAIL.COM

###" মুগ্ধ পাখি " ###
লেখক : ঋষি
*************************
বা বেশ তোর সুন্দর চোখ
সুন্দর তোর কথা ।
তোর লাল গোলাপী ঠোঁটে
অদ্ভূত সুন্দর আদল ।
আমি দেখি আমি মুগ্ধ পাখি
উড়ে যায় আমি শহরে শহরে ।
তোকে খুঁজিফিরি কতরূপে
আমি দেখি তোকে রোজ ,
দেখি তোর লুকোনো ব্যাথা ।
তোর আঙ্গিনায় আমি খুদ খুটে খায়
তোর চোখের জলে আমি চান করি ।
তোর কথা আমি ভুলতে পারি না
তুই ধাঁধার মতো প্রশ্নে বাঁধা ।
তোকে আমি নিজের করতে চাই
তোর গন্ধ লেগে আমার ডানায়।
আমি যখন উড়ি ছিটিয়ে দি গন্ধ
আমি ফিরে আসি আবার তোর মায়ায় ।
বা বেশ তোর অদ্ভূত রূপ
সুন্দর তোর ছায়া ।
***************************

No comments:

Post a Comment

ব্যক্তিগত

ক্রমশঃ পিছিয়ে যাচ্ছে টুকরো টুকরো বাঁক বাঁক পেরিয়ে ইদানীং  দেখার কিছু পরিবর্তন হয়েছে ডাইমেনশনে ভেঙে যাচ্ছে সময় রাত হলেই ইদানীং দরজায় ডোরবেল ব...