Sunday, August 11, 2013

rishi026@gmail.com

### " একসাথে " ###
লেখক :ঋষি
******************************************************
যেতেই  যদি বলো
চলে যেতে পারি বাউলের মতো।
কিন্তু কি করি বল
হৃদয়টা  তো রেখে যেতে হবে।

এ  আর নতুন কি আর আমার কাছে
এর আগে বহুবার গেছি তল্পি তল্পা নিয়ে ,
সাত সাগরের পার ঘুমের দেশে।

নীল নদীর  জলে এতবার  চান করে
নিজের সব শিকড় গুলো  তো কাটা যায় নি।
কি করি বলো
তোমাকে ফেলে একলা তো আর যাওয়া যায় নি।

এর  আগে বহুবার গেছি
তোমায় হাত ধরে এত সময় ধরে তোমার সাথে ,
আজ কোথায় যাব তোমায় ফেলে।

যেতেই যদি বলো
তবে  তুমি  চলো  আমার সাথে ,
এ বার নাহয় চটি জোড়া পরি
চল বেড়িয়ে পরি।
********************************************************

No comments:

Post a Comment

শুঁয়োপোকা

 রিংটোনে যা বাজে  তা আসলে মাথার ভিতর শুঁয়োপোকার লিখে চলা কবিতা  শুনলাম, বেশ কিছু জোঁক নাকি আবেদন জানিয়েছে প্রজাপতি হতে চেয়ে ওদের আবেদনপত্রগু...