Thursday, August 29, 2013

RISHI026@GMAIL.COM

##### "ওরা ও জীবন " #####
লেখক : ঋষি
***********************************************
পথের উপর পরে থাকা নুড়ি পাথর
 যাদের মূল্য নেই সমাজ অভিধানে
ওরা ও জীবন।

বাত্সরিক বর্ধিত জনসমীক্ষার ফলাফল
অনুত্সাহিত সময়ের বর্ধিত ভার
 ওরা ও জীবন।

ঝলমলে পুজোয় বাড়ানো হাতে ভিক্ষা প্রার্থনা
অন্ধকারে একমুঠো সাজানো হাসি
ওরা ও জীবন।

স্কুলের গেটে ,বাসের রুটে ফেরিওয়ালার গলায়
যদি কিছু স্বপ্ন বিক্রি হয়
ওরা ও জীবন।

অনাহারে বিক্রি হওয়া শিশু মূল্যের
বদলে  পেটের চিত্কার
ওরা ও জীবন।

শৈশব বিক্রির সস্তা কাগজে সাজানো সমাজ
একটুকরো চাওয়া পাওয়া
ওরা ও জীবন।

ফুটপাথে অনাহারে দধীচির হাড়ে গোনা সংখ্যায়
অসংখ্য মৃত্যুর ফাঁকা নকশায় হাসে
ওরা ও জীবন।
***************************************************

No comments:

Post a Comment

শুঁয়োপোকা

 রিংটোনে যা বাজে  তা আসলে মাথার ভিতর শুঁয়োপোকার লিখে চলা কবিতা  শুনলাম, বেশ কিছু জোঁক নাকি আবেদন জানিয়েছে প্রজাপতি হতে চেয়ে ওদের আবেদনপত্রগু...