Friday, August 16, 2013

RISHI026@GMAIL.COM

### " তৃষ্ণা " ###
লেখক : ঋষি 
******************************************
দুরে পরে থাকা শরীরের গন্ধ 
আমায় ডাকে আয় আয়। 
মস্তিষ্কের অনাবৃত চক্ষু খুলে যায় 
একটা নগ্ন ছায়া স্পর্শ করে।
লোভ হয়
তখন বড় লোভ হয়
লোভ ডাকে আয় আয়।
একটার পর একটা লজ্জা খসে পরে
একটার পর একটা নষ্ট সময় স্মরন করে।
শরীরের তাপ শরীরের ভিতরে
ঠোঁটে ঠোঁট
লেপ্টে থাকা একটা শরীর।
লেপ্টে থাকা চ্যাট চ্যাটে অনুভূতি
মস্তিষ্কের অন্তরিত অবরুদ্ধ চেতনা।
শুধু ডাকে শরীর
আয় আয় আর কতো
এবার চলে আয় ভিতরে।
মন ছাড় শুধু শরীর
শরীর শরীরের ভিতরে।
******************************************

No comments:

Post a Comment

শুঁয়োপোকা

 রিংটোনে যা বাজে  তা আসলে মাথার ভিতর শুঁয়োপোকার লিখে চলা কবিতা  শুনলাম, বেশ কিছু জোঁক নাকি আবেদন জানিয়েছে প্রজাপতি হতে চেয়ে ওদের আবেদনপত্রগু...