Sunday, August 11, 2013

RISHI026@GMAIL.COM

### " বোধহীন " ###
লেখক : ঋষি
************************************
থাক  না পরে সময় সময়ের মতো
যাক না ডুবে সূর্য নিজের মতো।
মাথার উপর চাঁদ তো থাকবে। .......
নেহাত অন্ধকার যদি লাগে
সঙ্গে একটা মোমবাতি তো থাকবে।

আমি সময়ের সাথে
পিঠ লেগে যাওয়া পেন্ডুলাম।
যে দোলে আর দোলে
সময়ের সাথে সবকিছু ভোলে।

দেওয়ালে লেগে থাকা টিকটিকির
মতো তুমি চলো ফেরো বন্য হৃদয়ে।
কখনো মাতাল কারো
কখনো শব্দহীন তুমি,
আমাকে ভিখারী করো
 তোমার  খোঁজে .....

আমি আছি আমার মতো
ঘুমের ঘোরে সজাগ আঙ্গিনায়।
থাক না তোমার গন্ধ লেগে মনে
তাতে কি
জীবনের পথে বাধা তো থাকবে।
************************************

No comments:

Post a Comment

দুর্গোৎসব ২০২৬

সময় এসে পড়েছে  নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক । সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ  সময়ের ঝলমলে তেল রঙ, মায...