Saturday, August 3, 2013

RISHI026@GMAIL.COM

#### " আকাশ কুমারী "####
লেখক : ঋষি
****************************
আলতা পায়ে তুমি হেঁটে চলে যাও
আকাশ পথে।
সারি দেওয়া মেঘের পারে
কিছু কথা তুমি আমার কানে বলো।
ওগো আকাশ কুমারী
আমি  রয়ে গেছি সেই
পুরনো শব্দ ছকে।
তুমি বাউলের সুরে আকাশের মাঝে
হাসতে থাকো।
কোনো শব ঘরে যখন
শত বিভাজিত আমার হৃদয়
হৃদয়ের অশ্রুবিন্দু তুমি কপালে টানো।
দিনের পর দিন
তারপর রাত আসে যায়।
তুমি চলতে থাক
বাঁকা পথ ধরে অলি গলি বেঁয়ে
কোনো গোপন পথে।
ওগো  আকাশ কুমারী
আমি কোনো ফেলে আসা ছায়া
তোমার পথের ধারে।
কোনো সাধারণ ,
খুব সাধারণ এক জীবন্ত জীবাশ্ম
তোমার স্মরণে।
তুমি হাঁটতে থাক যুগ যুগ ধরে
আকাশ পথ ধরে
আমার হৃদয় ঘরে।
*****************************

No comments:

Post a Comment

শুভেচ্ছাবার্তা

বছরের প্রথম দিনে তোমার স্বপ্নে  তোমার ঘুমের ভিতর এই প্রথম  আমি ছিলাম না  ছিল এক সোনালী পরিকল্পনার সংসার ,ছিল ঠাকুরঘর , ছিল তোমার আঙিনায় ভরা ...