Thursday, August 22, 2013

rishi026@gmail.com

#### " পাশাপাশি " ####
লেখক : ঋষি
******************************************
কিছু দিনের পরে
যখন মাটির তলায় তুমি আর আমি।
সেই দুহাত জমি
পাশাপাশি ,
আম ,কাঁঠাল ,হিজলির ভিড়ে
এক ঘন ছায়া।
সেই শীতল স্পর্শে
পাশাপাশি
আমি আর তুমি।

কিছুদিনের  পরে
যখন কোনো সকাল বেলা তুমি আর আমি।
শুন্য দুয়ার ,শুন্য স্মৃতি
পাশাপাশি,
সেই স্মৃতির দেওয়ালে রাখা
এই মাটির  স্মৃতিতে  রাখা।
এই আজকের মতো একিরকম
পাশাপাশি
আমি আর তুমি।

শুধু এতোটুকু
আর কিছু নয়
প্রতিক্ষণে পাশাপাশি
আমি আর তুমি।
*******************************************

No comments:

Post a Comment

ব্যক্তিগত

ক্রমশঃ পিছিয়ে যাচ্ছে টুকরো টুকরো বাঁক বাঁক পেরিয়ে ইদানীং  দেখার কিছু পরিবর্তন হয়েছে ডাইমেনশনে ভেঙে যাচ্ছে সময় রাত হলেই ইদানীং দরজায় ডোরবেল ব...