Friday, August 30, 2013

RISHI026@GMAIL.COM

#### " দুঃখ পাবে " ####
লেখক : ঋষি
***************************************
ক্লেদাক্ত জীবনের পিছনের সময়ে
পিছু ফিরে দেখো না ,,,,,,দুঃখ পাবে।
জীবনের অলিগলি বেয়ে
মস্তিষ্ক নিউরনের লাগামছাড়া উন্মাদনায়
যদি আঘাত লাগে
দেখবে দুঃখ গুলো গড়িয়ে পড়বে
লাল রক্ত বিন্দুর মতো।
হয়তো বহু সুখ ছড়াছড়ি,গলাগলি
তবু জানো দুঃখগুলো আসে যাবে।

সুখ ,দুঃখ ভারী ভাব
পাশাপাশি হাসাহাসি এই জীবন পর্বে।
কিন্তু যখনি তুমি পিছনে দেখবে
তখন দুঃখ আসবে গলা জড়িয়ে।
অনেকটা ফাঁসির ফাঁসের মতো
দমবন্ধ কালো চোখ।
কি অদ্ভুত না
ক্লেদাক্ত জীবনের পিছনের সময়ে
পিছু ফিরে দেখো না ,,,,,,শুধু দুঃখ পাবে।
*****************************************

No comments:

Post a Comment

শুঁয়োপোকা

 রিংটোনে যা বাজে  তা আসলে মাথার ভিতর শুঁয়োপোকার লিখে চলা কবিতা  শুনলাম, বেশ কিছু জোঁক নাকি আবেদন জানিয়েছে প্রজাপতি হতে চেয়ে ওদের আবেদনপত্রগু...