| ### " নীলাঞ্জনা সেই মেয়েটি " ### লেখক : ঋষি | |
নীলাঞ্জনা সেই মেয়েটা যার চোখে আজ স্বপ্নের শবঘর । যেখানে মৃত নিজের পুরুষ যেখানে মৃত সম্পর্কের শুকনো বালি উত্তপ্ত আবার তৃষ্ণার্ত । ছড়ানো সারা শরীরে ফোস্কার স্মৃতিদাগ এক দিশাহীন আগামীর নিরুদ্দেশ যাত্রী । যার ডায়রির শরীর ছুয়ে যায় কিছু মৃত শরীর । যার ডায়রির প্রতি পাতা লজ্জিত হয় নিজের উপস্হিতি বারংবার ধর্ষিত নীলাঞ্জনা । শ্রাবনের কোনো আঁধার রাতে যার ভীতি আজ স্পর্শ করে নিলাঞ্জনার চোখের কাজলে । এ কোন সমাজ ,এ কোন দিন যেখানে কন্যার বলি পিতার হাতে শরীরের বলি পতির হাতে জীবনের বলি পতিতালয়ে আর মনুষ্যত্বের বলি সমাজের হাতে । নীলাঞ্জনা সেই মেয়েটি যার স্বপ্নের বলি অতীতের হাতে । | |
Wednesday, July 3, 2013
RISHI026@GMAIL.COM
Subscribe to:
Post Comments (Atom)
শুঁয়োপোকা
রিংটোনে যা বাজে তা আসলে মাথার ভিতর শুঁয়োপোকার লিখে চলা কবিতা শুনলাম, বেশ কিছু জোঁক নাকি আবেদন জানিয়েছে প্রজাপতি হতে চেয়ে ওদের আবেদনপত্রগু...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
আমার মুক্তি ............. ঋষি সচকিত ভঙ্গিমায় তোমার আঁচলে আমার বিশ্বাস বাস করে। কোনো উড়ন্ত বিহঙ্গের মতো তোমার দৃপ্ত দৃষ্টিতে আমার মুক...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
106.jpg)
No comments:
Post a Comment