Monday, July 1, 2013

RISHI026@GMAIL.COM

#### " পাপী আত্মা " ####
লেখক : ঋষি 
************************
আদিম রিপুর চেনা স্পর্শে 
সেদিন ঝড় উঠেছিল হৃদয় গভীরে । 
বৃষ্টির দিনে আসক্ত নেশায় ডুব দিয়ে 
পাপ করেছিল লজ্জাহীন শরীরটা । 
ছুঁয়ে দিয়েছিল তোমায় 
তোমার আসমুদ্র হিমালয়ের হাতছানি 
ফিরিয়ে দিতে পারে নি । 
ডুব দিয়েছিল কামনার আরবসাগরে 
সিক্ত হয়ে ছুঁয়ে দেখেছিল 
শীতল হিমালয়ের বরফগুলো । 
তোমার শৃঙ্গগুলোর শীতলতায় 
কাঁপতে কাঁপতে 
টেনে নিয়েছিল তোমার তপ্ত শরীরটা । 
ক্ষনিকের আকাঙ্খার আগুনে 
নিজেকে পুড়িয়ে তৃপ্ত হয়েছিল 
লজ্জাহীন শরীরটা । 
এ যে পাপ 
আসমুদ্র হিমালয়ের অভিশাপ 
নিজের আত্মার হত্যা লীলায়
মগ্ন অরাজকতার 
কোনো উত্তর তুমি নেও নি । 
শুধু হাসতে হাসতে বলে গিয়েছিলে 
পারি না ,আর পারি না । 
*************************

No comments:

Post a Comment

দুর্গোৎসব ২০২৬

সময় এসে পড়েছে  নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক । সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ  সময়ের ঝলমলে তেল রঙ, মায...