| ### " যে হাত " ### লেখক : ঋষি | |
যে হাত ধরেছো তুমি ভালোবেসে যে পথ অলিগলি বেয়ে গেছে জীবন পথে যে কথা তুমি বলেছো আমায় কোনো গোপন রাতে সেই সব হারানো কথা আমি জীবনে ধরে আছি মনে হয় এই তো আমরা ভীষণ কাছাকাছি । তুমি ভাবো আমি জানি আমি দিয়েছি ফাঁকি আসল কথা বলি শোন হৃদয় দিয়েছে ফাঁকি । পথে উপর পথ রয়েছে মতের সাথে মত জীবন গেছে সেই মতেতে আমাদের আলাদা পথ । আমি জানি ভালোবাসা এমন হয় নাকি সকাল সন্ধ্যা শুধু তোমার চোখে চোখ রাখি । তুমি আমায় নকল ভাবো নকল আমি নয় এমন হলে ভালোবাসা নকল হয় নাকি । সূর্য ওঠে স্বপ্ন জাগে তুমি আসবে বলে তাই তোমার জন্য আজও আমি স্বপ্ন বুনে যায় । যে হাত ছিল আমার আজও তাকে খুজি তাই । | |
Monday, July 22, 2013
RISHI026@GMAIL.COM
Subscribe to:
Post Comments (Atom)
শুঁয়োপোকা
রিংটোনে যা বাজে তা আসলে মাথার ভিতর শুঁয়োপোকার লিখে চলা কবিতা শুনলাম, বেশ কিছু জোঁক নাকি আবেদন জানিয়েছে প্রজাপতি হতে চেয়ে ওদের আবেদনপত্রগু...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
আমার মুক্তি ............. ঋষি সচকিত ভঙ্গিমায় তোমার আঁচলে আমার বিশ্বাস বাস করে। কোনো উড়ন্ত বিহঙ্গের মতো তোমার দৃপ্ত দৃষ্টিতে আমার মুক...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...

No comments:
Post a Comment