| ### " বন্ধ্যা অনুভূতি " ### লেখক : ঋষি | |
তোমার চেনা মোড়কের শব্দগুলো চিনে বাদামের খোসার মতো পথের ধারে। কিছু অন্তরের বন্ধ্যা অনুভূতির জীবন্ত জীবাশ্ম তোমার পরশে । কিছু সময়ের প্রতিফলিত অস্থিত্ব আমাকে বাউল করেছে । আমি ঘুড়ির মতো ছুঁতে চাই তোমায় আমি পাগলের মতো পেতে চাই । আমি ঘরছাড়া এক আদিম প্রেমিক যে তোমার হৃদয় ছুঁতে চাই । অলক্ষ্যে বয়ে যাওয়া পাগলাটে হাওয়া জরাজীর্ণ ধ্বংসস্তুপ তোমার কারণে । আমি দোষ দেবো কাকে নিজেকে না তোমাকে ? তুমি তো সাগরের মতো বিশাল তোমার শরীরে ডুব দিয়ে আমি পণ্য । তুমি আকাশের মতো গভীর তোমার বক্ষের ঋণে আমি সরীসৃপ । আমি সোজা হয়ে দাঁড়াতে পারি নি তাই তো তোমায় পেতে পারি নি । আমি আকাশের চাঁদে দেখেছি তোমার মুখ কিন্তু সেই চাঁদ স্পর্শ করি নি । আমি খুব ছোট তোমার কাছে আমি ভালোবেসে তোমায় ছুঁতে পারি নি । | |
Friday, July 26, 2013
RISHI026@GMAIL.COM
Subscribe to:
Post Comments (Atom)
শুঁয়োপোকা
রিংটোনে যা বাজে তা আসলে মাথার ভিতর শুঁয়োপোকার লিখে চলা কবিতা শুনলাম, বেশ কিছু জোঁক নাকি আবেদন জানিয়েছে প্রজাপতি হতে চেয়ে ওদের আবেদনপত্রগু...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
আমার মুক্তি ............. ঋষি সচকিত ভঙ্গিমায় তোমার আঁচলে আমার বিশ্বাস বাস করে। কোনো উড়ন্ত বিহঙ্গের মতো তোমার দৃপ্ত দৃষ্টিতে আমার মুক...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
112.jpg)
No comments:
Post a Comment