| #### " পৃথিবী একটা গ্রহ " #### লেখক : ঋষি | |
সৌর মন্ডলে কটা গ্রহ আমি জানি না, মুর্খ মানুষ ,দিন আনি দিন খাই তবে পৃথিবী একটা গ্রহ তা জানি ।। যখন মাঠে চাষ করি তখন আমার শরীরে পৃথিবীর খিদে লাগে । যখন আমি বৃষ্টিতে ভিজি তখন আমার মনে পৃথিবী রঙিন লাগে । যখন রাত্রে কুঁড়ে ঘরের বারন্দায় লন্ঠন পোড়ে আমি হুঁকো টানি তখন আমার শান্ত লাগে পৃথিবীটা। কিন্তু যখন কোনো এক শারমিনকে পাঁচজন তুলে নিয়ে যায় ধর্ষণ করে কুকুরের মতো ছিঁড়ে খায়, তখন মনে হয় পৃথিবীটা ছিঁড়ি আমি হাল দিয়ে মাটির মতো দুভাগ করি । যখন জমিদার অসময়ে বিনপৈসার গতর চাই তখন মনে হয় ফাঁটিয়ে দি মাথা নারকোলের মতো নারকোল শাসের মতো মগজ নিয়ে খেলা করি । যখন অকারণে ঠকিয়ে নেই আমায় আমার ভাগের ফসল কেউ মনে হয় মাথা ঠুকি মাটিতে। আমি মুর্খসুখ্য চাষী মানুষ দিন আনি দিন খায় আমি পৃথিবীর কি বুঝি ? তবে এটা বুঝি পৃথিবী একটা গ্রহ আর আমার এই গ্রহে বাস। | |
Friday, July 12, 2013
RISHI026@GMAIL.COM
Subscribe to:
Post Comments (Atom)
শুঁয়োপোকা
রিংটোনে যা বাজে তা আসলে মাথার ভিতর শুঁয়োপোকার লিখে চলা কবিতা শুনলাম, বেশ কিছু জোঁক নাকি আবেদন জানিয়েছে প্রজাপতি হতে চেয়ে ওদের আবেদনপত্রগু...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
আমার মুক্তি ............. ঋষি সচকিত ভঙ্গিমায় তোমার আঁচলে আমার বিশ্বাস বাস করে। কোনো উড়ন্ত বিহঙ্গের মতো তোমার দৃপ্ত দৃষ্টিতে আমার মুক...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...

No comments:
Post a Comment