#### " আমি নেই " #### লেখক : ঋষি | |
কিলোমিটারের স্কেলে তুমি পাহাড় মাপবে । আমার বিশাল হৃদয় মাপবে হৃদয়ের কোন গভীরতায় তুমি তা মাপবে । ছেঁড়া কাগজে লেখা তোমার নাম কি দিয়ে জুড়বে ? আমার একলা দুপুরে লেখা কবিতার ভাষায় কি খুঁজবে ? শ্রাবন রাত্রে শীতল বিছানার চাদরে উষ্ণতা পাবে না আর । সময় আর সময়ের তাপে উড়ে যাওয়া প্রেমের পাতাগুলো পচে শুকিয়ে গেছে । মিশে গেছে মাটিতে তুমি খুঁড়তে থাকো মাটি । ঠুকতে থাকো মাথা আমার বুকে আর শব্দ পাবে না হৃদয়ের । শুধু একটু শীতল অশ্রু পাবে হৃদয়ের অশ্রু । চাপা হাহাকার আর কান্না নিজেকে খুঁজো না আর পাবে না সেখানে । | |
Sunday, July 7, 2013
RISHI026@GMAIL.COM
Subscribe to:
Post Comments (Atom)
শুঁয়োপোকা
রিংটোনে যা বাজে তা আসলে মাথার ভিতর শুঁয়োপোকার লিখে চলা কবিতা শুনলাম, বেশ কিছু জোঁক নাকি আবেদন জানিয়েছে প্রজাপতি হতে চেয়ে ওদের আবেদনপত্রগু...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
আমার মুক্তি ............. ঋষি সচকিত ভঙ্গিমায় তোমার আঁচলে আমার বিশ্বাস বাস করে। কোনো উড়ন্ত বিহঙ্গের মতো তোমার দৃপ্ত দৃষ্টিতে আমার মুক...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...

No comments:
Post a Comment