Sunday, July 21, 2013

RISHI026@GMAIL.COM

### " পাগলী মন " ###
লেখক : ঋষি 
****************************** 
তুই জানিস ভালো মন 
কাকে আমি ভালোবাসি
তবু জিজ্ঞাসা করিস তবে বলি শোন।
তুই ভাবিস
ও পাড়ার বিধবা মেয়েটাকে
আমি ভালোবাসি ।
ওড়ে পাগলী
ওটা ভালোবাসা নয় ,ভালোলাগা ।
তুই ভাবিস
অফিসের প্রিয়ার সাথে আমার ভাব
ওটা ভাব না
ওটা আলাপ।

আমি ভালোবাসি
আমার চারপাশের পৃথিবীটাকে
যাদের ঘিরে আমার বিচরণ ।
আমি ভালোবাসি
পৃথিবীর রৌদ্র ছায়ায় থাকা শান্তিকে
যার জন্য
আমার হৃদয়ের আলোড়ন ।
আমি ভালোবাসি কবিতাকে
তাকে ঘিরে
আমার জীবন আর মরণ ।
আর জানিস আমি ভালোবাসি তোকে মন
কেন জানিস
তুই ছাড়া শুন্য এ জীবন।
**********************************

No comments:

Post a Comment

শুঁয়োপোকা

 রিংটোনে যা বাজে  তা আসলে মাথার ভিতর শুঁয়োপোকার লিখে চলা কবিতা  শুনলাম, বেশ কিছু জোঁক নাকি আবেদন জানিয়েছে প্রজাপতি হতে চেয়ে ওদের আবেদনপত্রগু...