Monday, July 29, 2013

RISHI026@GMAIL.COM

### " মন তোর প্রেমে " ###
লেখক : ঋষি
*****************************
 মনে পরে মন তোর সেই সন্ধ্যাটা
যেদিন মালতীর গন্ধে নরম আলো তোর মুখে ।
যেদিন ফাগুনের স্পর্শ আমাদের বুকে  
যেদিন  প্রথম  কবিতা এঁকে ছিলাম তোর ঠোঁটে ।
একটা   অনন্ত আগুনের সূত্রপাত সেদিন
সেই প্রেমের আগুনে
আগুনের তাপে আমি পুড়ে  ছাই ।
সেই স্বপ্নের ঘোরে
পথের উপরে ফেলে আসা সময়টা
আমায় পিছে ডাকে ।
কানে কানে বলে
এই প্রেম একটু জীবন দিয়ে যা ।
এই প্রেম আমায় সময় দিয়ে যা
এই প্রেম আমায় শান্তি দিয়ে যা ।
আমি ভাবি মনে
খোলা জানলায়  শীতল স্পর্শ ।
খোলা পাতায় মনের মুখ
খোলা আঙ্গিনায় তৃষ্ণার্ত আমি ।
কোনটা প্রেম আর কোনটা সুখ ?
প্রশ্নরা সব আমায় ছুঁয়ে যায় ।
আর আমি
আমার  মন  তোর আগুনে
আগুনের প্রেমে পুড়ে  ছাই ।
আর কি চাই  ?
****************************

No comments:

Post a Comment

শুঁয়োপোকা

 রিংটোনে যা বাজে  তা আসলে মাথার ভিতর শুঁয়োপোকার লিখে চলা কবিতা  শুনলাম, বেশ কিছু জোঁক নাকি আবেদন জানিয়েছে প্রজাপতি হতে চেয়ে ওদের আবেদনপত্রগু...