| #### " জোত্স্না তুমি " #### লেখক : ঋষি | |
জোত্স্না তুমি জানো আমি তোমায় ভালোবাসি । তোমার সাথে তোমার প্রেমে শুধু তোমার অপেক্ষায় থাকি । নিশুতি রাতে আমি যখন তোমার পানে চাই । জানলা দিয়ে হাত বাড়িয়ে তোমায় ধরতে যাই । জোত্স্না তুমি দেখো আমি ভিজি তোমার সাথে । আমি জানি তুমি হাসো বলো পাগল ছেলে বটে । তোমার সাথে ভাবের খেলায় সপ্তসাগর পার । আমার থেকে দুরে থাকার তোমার কি দরকার । জোত্স্না আমি জানতে পারি কোথায় তুমি থাকো । সকালবেলায় কোথায় তুমি মুখ লুকিয়ে রাখো । তোমার কথাই ভাবি আমি সকাল রাত্রি ধরে । তুমি বোলো তোমায় ছেড়ে বাঁচবো কেমন করে ? জোত্স্না তুমি ছলনাময়ী চাঁদের ঘরে থাকো । নিজের স্পর্শে ভিজিয়ে তুমি আমায় ভুলিয়ে রাখো । | |
Saturday, July 6, 2013
জোত্স্না তুমি
Subscribe to:
Post Comments (Atom)
শুঁয়োপোকা
রিংটোনে যা বাজে তা আসলে মাথার ভিতর শুঁয়োপোকার লিখে চলা কবিতা শুনলাম, বেশ কিছু জোঁক নাকি আবেদন জানিয়েছে প্রজাপতি হতে চেয়ে ওদের আবেদনপত্রগু...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
আমার মুক্তি ............. ঋষি সচকিত ভঙ্গিমায় তোমার আঁচলে আমার বিশ্বাস বাস করে। কোনো উড়ন্ত বিহঙ্গের মতো তোমার দৃপ্ত দৃষ্টিতে আমার মুক...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...

No comments:
Post a Comment