| ##### " তোমার অপেক্ষায় " ##### লেখক : ঋষি | |
সকাল থেকে সন্ধ্যা এক মুঠো আলোর অপেক্ষা । একটা সোনালী দিনের স্পর্শের এক টুকরো আনন্দ রৌদ্র নীল হৃদয়ের মাঝে অস্তমিত তুমি । বুকপকেটে রাখা ঘর্মাক্ত ভালবাসার সাদা কাগজের স্পর্শ । অন্তর হৃদয়ে জড়িয়ে থাকা তুমি ছিঁড়ে ফেলা নিংড়ানো হৃদয়ে শেষ সময়ের হাসিটুকু । একটা অপেক্ষা দেখা তোমার মুখটুকু ভাসতে থাকে খালি ফুটপাথে কিছুই স্পর্শ করে না লোকালয়ের সমাগম ,ব্যস্ত সড়ক শুন্য দৃষ্টিতে খুঁজতে থাকা তোমায় ঝাপসা চোখে । একাকিত্বের মাঝে ফেলে আসা অতীতের স্মৃতির রোমন্থন স্মৃতির টুকরোয় ক্ষতবিক্ষত হৃদয়ে ভাসতে থাকে তোমার গভীর চোখদুটো । চিরে ফেলে আমায় কপালের পোড়া দাগে ছাই হতে থাকে তোমার অনুভূতিটুকু । ভুলে যায় নিজেকে প্রতিষ্ঠিত নিয়মের কংকালে ভুলে যায় বাঁধা ছকে বন্দী জীবন । শুধু খুঁজতে থাকে তোমায় তোমার অপেক্ষায় আমার স্মৃতিটুকু। | |
Wednesday, July 3, 2013
RISHI026@GMAIL.COM
Subscribe to:
Post Comments (Atom)
শুঁয়োপোকা
রিংটোনে যা বাজে তা আসলে মাথার ভিতর শুঁয়োপোকার লিখে চলা কবিতা শুনলাম, বেশ কিছু জোঁক নাকি আবেদন জানিয়েছে প্রজাপতি হতে চেয়ে ওদের আবেদনপত্রগু...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
আমার মুক্তি ............. ঋষি সচকিত ভঙ্গিমায় তোমার আঁচলে আমার বিশ্বাস বাস করে। কোনো উড়ন্ত বিহঙ্গের মতো তোমার দৃপ্ত দৃষ্টিতে আমার মুক...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
R.jpg)
No comments:
Post a Comment