Friday, July 26, 2013

RISHI026@GMAIL.COM

### " তুই " ###
লেখক : ঋষি
**************************** 
সকালের পথের প্রথম রৌদ্র
পথের গা ঘেষে পরে থাকা নুড়িগুলো
সব আমায় স্পর্শ করে ।
তুই যাস ওই পথ ধরে
তোর নীল শিফনের শাড়ি
তোর কালো গহীন চোখ।
তোর তৃষ্ণার্ত লাল ঠোঁট
তোর বুকে রাখা ইচ্ছাগুলো
তোর শরীরের প্রতি রক্তবিন্দু
সব আমার ।
তোর সব ইচ্ছার মোটফল
আমার হৃদয় ঘরে
তুই যখন হাসিস
তুই যখন কথা বলিস।
তুই যখন স্বপ্ন দেখিস
তুই যখন জড়িয়ে ধরিস
তুই যখন স্পর্শ করিস ।
আমায় ভালোবাসিস
আমার গভীরে আসিস
আমি তখন তিড়িং বিড়িং ফড়িং।
আমি তখন ফাগুনের শীতল হাওয়া
আমি তখন জীবনের জীবন্ত পরশ
আমি তখন তোর হৃদয়ের সুর।
আমি তখন চৈত্রের ভরা রৌদ্র
খালি পথের উপর
পথের গা ঘেষে আমি ঠিক যেন নুড়ি
তোকে স্পর্শ করি ।
*************************

No comments:

Post a Comment

শুঁয়োপোকা

 রিংটোনে যা বাজে  তা আসলে মাথার ভিতর শুঁয়োপোকার লিখে চলা কবিতা  শুনলাম, বেশ কিছু জোঁক নাকি আবেদন জানিয়েছে প্রজাপতি হতে চেয়ে ওদের আবেদনপত্রগু...