Saturday, August 13, 2016

পুরোনো কথা

পুরোনো কথা
........... ঋষি
================================================
কথা ছিল
তোমার মনের সুতোটা  হাতের মুঠোতে ধরে দিগন্তে হেঁটে যাওয়া।
কথা ছিল
উদাস বাউলের গলায় গেয়ে ওঠা মুক্তির গান।
কথা ছিল
সমান্তরাল সত্যগুলো একসাথে সামনে দাঁড়ানোর।

তারপর
তোমার দেওয়া সেই শেওলা রঙের শাড়ি ,শেওলা বিকেল।
সাইকেলের প্যাটেল লেগে থাকতো অনবরত ক্রিং ক্রিং
সময় ফুরিয়ে যেত।
অন্ধকার সময়েও সেই ক্রিং ক্রিং ক্রমাগত
আজও আছে।
বিস্তীর্ণ হৃদয়ের দেওয়াল জুড়ে অয়েল পেয়িংগেটিং
টুকরো টুকরো মুহূর্ত আলাপন।
আর আলোড়ন আজ বেঁচে
পুরোনো কথার।

কথা ছিল
তোমার মনের দেওয়ালে রামধনু রঙের কোনো স্বপ্নের।
কথা ছিল
খালি পায়ে শিশিরের উপর দিয়ে হেঁটে নতুন সকাল দেখার।
কথা ছিল
শুধু কথায় আজ হাঁটা পথ আলাদা কিন্তু বেঁচে থাকা ?  

No comments:

Post a Comment

দুর্গোৎসব ২০২৬

সময় এসে পড়েছে  নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক । সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ  সময়ের ঝলমলে তেল রঙ, মায...