Wednesday, April 23, 2014

rishi026@gmail.com

শব্দহীন শেওলা
....................ঋষি

দুরন্ত আবেগবুকে  তুই চিরে দিস
ভিতরে রক্ত মাংশ শরীর সবটা তুচ্ছ
শুধু হৃদয়টাতে বড় বাজে রে।
তোর ভালো থাকা ,খারাপ থাকা
লেগে থাকে আমার ফসিলে।
সেখানে হাড়ের শব্দে
তোকে আরো গভীরে ডাকে রে
খুব গভীরে নিয়ে যেতে চায়।

কি আছে শরীরে ,
মাংস আর মাংস ,সাজানো শরীরে।
একটা কাঠামো দাঁড়িয়ে থাকা শিরদারা
সব সত্যি।
কিন্তু আসলকথা এই মনটা
সুক্ষ কাঁচের মতো ফুঁটতে থাকে হৃদয়ে
তোকে ভীষণ ভালোবাসে রে।

এক যুগ জমানো প্রেম
আছড়াতে থাকে আমার বুকে জমানো বরফ।
শেওলাগুলো ভেসে চলে
মনের গভীর নদীতে।
দিনের সাথে সেগুলো বাড়ে আবার কমে
এ যেন কোনো শব্দহীন কান্না।
তোকে আরো গভীরে ডাকে
রক্ত মাংস বাদে হৃদয়ের সাথে। 

No comments:

Post a Comment

শুভেচ্ছাবার্তা

বছরের প্রথম দিনে তোমার স্বপ্নে  তোমার ঘুমের ভিতর এই প্রথম  আমি ছিলাম না  ছিল এক সোনালী পরিকল্পনার সংসার ,ছিল ঠাকুরঘর , ছিল তোমার আঙিনায় ভরা ...