Monday, April 21, 2014

RISHI026@GMAIL.COM




















অভিনয়
,,,,,,,,,,, ঋষি

অভিনয়টা ভালই রপ্ত করেছো
সকালের আলো মেখে পুলিশ মুখোমুখি
প্রশ্নবান ছুঁড়ে দেয় অজান্তে নিশানায়।

সাদা কাপড় ঘুমিয়ে থাকে তিন হাত জমিতে
সেখানে হাতগুলো গুটিয়ে রাখাটা একটা ভীরুতা
আর তুমি রয়ে গেছো সেই অন্ধকার ঠিকানায়।

মিছিমিছি করে চলো অভিনয় ভালো আছো
খুব ভালো  সাজানো শরীরে কালিময়
চোখের কালি অন্ধকারকে হার মানায়।

দু এক ফোঁটা চোখের জল তোমার বারান্দায়
ক্যাকটাসে লেগে থাকা সুপ্ত আশার ঘোড়া
ঘোড়া চড়ে এ জীবনে তোমার ক্লাস কামায়।

সকালে উঠিয়া আমি মনে মনে বলি
আরো ভালো অভিনয় আমি করে চলি
এ চোখে তোমার চলা মৃত্যুকে জানায়।

অভিনয়টা ভালই রপ্ত করেছো
এবার তো আলোর কাছে এসো
প্রশ্নগুলো ছুঁয়ে আছে তুমি নিশানায়। 

No comments:

Post a Comment

শুভেচ্ছাবার্তা

বছরের প্রথম দিনে তোমার স্বপ্নে  তোমার ঘুমের ভিতর এই প্রথম  আমি ছিলাম না  ছিল এক সোনালী পরিকল্পনার সংসার ,ছিল ঠাকুরঘর , ছিল তোমার আঙিনায় ভরা ...