Tuesday, October 13, 2015

রৌদ্র দিন

রৌদ্র দিন
.................... ঋষি
=============================================
যাকে মৃত্যু বলে দেখেছি
মাঝরাতে ঘুম ভাঙ্গা চোখে যাকে আঁকড়ে জড়িয়ে রেখেছি।
তাকে হার্দিক অভিনন্দন
তার হাসিতে আজকাল এক রণহুন্কার
মাটির অবয়বে জীবন্ত শরত।

আকাশ জোড়া কাশফুলের মাঝে পেঁজা পেঁজা মেঘ
ছোটো ছোটো সৃষ্টি নিজের মাঝে।
আকাশের গায়ে পেস্টল কালারে সাতরঙ্গা ছবি
আহত  মৃত্যুকে আমন্ত্রণ।
শরতের প্রথম মেঘে ঢাকা দিনে
আকাশ জোড়া গভীর চোখ।
একবার হাঁটবি আকাশের নীলে খালি পায়ে
ফুটপাথে এক কাপ চায়ে ,
নিজের আকাশে।

যাকে মৃত্যু বলে দেখেছি
যাকে দিয়েছি যুদ্ধ সাজ নিজস্ব কল্পনায় বল্লমের শীর্ষে।
তাকে সহজিয়া এই ক্ষুদ্র উপহার
এক আকাশ নীল,,কিছু ক্ষুদ্র মেঘ ,,কিছুটা মুক্তি
শরতের  সাজে একটা রৌদ্র দিনে। 

No comments:

Post a Comment

দুর্গোৎসব ২০২৬

সময় এসে পড়েছে  নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক । সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ  সময়ের ঝলমলে তেল রঙ, মায...