Saturday, October 10, 2015

বিদেশী কবিতা

বিদেশী কবিতা
.............. ঋষি
==============================================
উজ্বল দোকানে সামনে
আলো  কিনতে এসেছি উত্সবের সেহনাহিতে।
আর ঠিক তখনি
চোখে পড়লো ব্রা ,প্যান্টির মাপের বিকিকিনির দিকে
আর আমার মারর্ক্সকে মনে পড়লো।

মহান মারর্ক্স
তাকে বলা হয় নি কোনদিন
আমার ছেড়ে যাওয়া প্রেমিকাদের কথা।
তাদের বুকের মাপে আমি যে দেশটা খুজেছিলাম
তাকে বলা হয় নি এমন সম্ভব না।
শুধু আমার বুকের দোকানে সামনে দাঁড়ালে হাসি পায় আজকাল
দেশ শব্দের সাথে আমদানি কৃত্রিম বুকগুলোতে
কোথাও হৃদয় নেই।
কোথাও  সময় নেই এক মুহূর্ত ভাবার
যে উত্সব সবার হয় না ,যেমন দেশ হয় না
বেশিরভাগ নিজের দেশে বিদেশী এখানে।

উজ্বল দোকানে সামনে
এল কিনতে এসে  আমি অন্ধকার দেখলাম।
পাশের ফুটপাথে এক ভিখিরিনী দাঁড়িয়ে অদ্ভূত ভাবে হাসছে
আমি সিগারেট ধরালাম ,আর সিগারেটের ধোঁয়ায়
এক ভিখিরিনী দেশ দেখতে পেলাম।

1 comment:

দুর্গোৎসব ২০২৬

সময় এসে পড়েছে  নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক । সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ  সময়ের ঝলমলে তেল রঙ, মায...