Friday, June 13, 2014

RISHI026@GMAIL.COM

মনখারাপ
............ ঋষি

কি রে তোর মনখারাপ
তুই কেমন আছিস ?
মন খারাপ,মন খারাপ ,মন খারাপ।
এক এক সময় মনে হয় পৃথিবীতে একলা আছি
আবার কখনো মনে হয় ,কোথায় একা ?
গাছ ,পালা ,জীবন ,শাখা প্রশাখা
বড় যন্ত্রণা শাখা ,প্রশাখা কেটে ফেললে ভালো হয়।

আবার কখনো মনে হয় ধুস আমি মৃত্যুগামী
শরীরে এক রোগ জড়িয়ে আছে।
ধুম জ্বর ,প্রেম জড়িয়ে থাকে
আবার মনখারাপ
মন খারাপ,মন খারাপ ,মন খারাপ।
প্রেমটাকে  অপারেসানে পার্মানেন্টলি বাদ দেওয়া যায় না
বড় যন্ত্রণা প্রেম ছাড়া বাঁচা যায় না।

দুম করে কখনো ইশ্বর নামে স্বপ্নে
বল চোখ চাও ,, দেখো সুন্দর আলো.
নদীর তরঙ্গ ঢেউ নারীর নরম বালিতে সূর্য মুখী
ঘুম ভেঙ্গে যায়।
সপ্নরা কানে ফিস ফিস মস্তিষ্কের চোরা বালি
ডুবে যায় অন্তর গভীর মরণে।
আবার মনখারাপ
মন খারাপ,মন খারাপ ,মন খারাপ। 

No comments:

Post a Comment

দুর্গোৎসব ২০২৬

সময় এসে পড়েছে  নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক । সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ  সময়ের ঝলমলে তেল রঙ, মায...