Sunday, June 1, 2014

RISHI026@GMAIL.COM

বাঁচতে চাই
....... ঋষি
১
ঘুমিয়ে পড়েছে সভ্যতা
 লালন ফকির মনের কোনে বাসা।
বড় আশা ,বড় আশা
শূন্য জীবনে ,শূন্যের ভিড়ে।
এমন বাঁচতে থাকা।
২
জলন্ত আগুনের উনুনে
নাচতে না জানলে উঠোন  বাঁকা।
আকাবাঁকা সড়ক দিয়ে
মানুষ আর সভ্যতা জুড়ে
এমন হাঁটতে থাকা।
৩
খোকা ঘুমোক পাড়া জুড়োক
ফাঁকা মাঠে পালকিতে বউ আসুক।
আসুক লক্ষ্মী ভাঁড়ার ঘরে
ফুটপাথে শুধু খিদে বাঁচুক।
এমন বেঁচে থাকুক।
৪
গ্রহের মাঝে গ্রহণ
খিদে শুধু  শরীর নিয়ে বাঁচা।
অচল সময় ,অচল কড়ির
জোকারে হাসি হাসা
এমন হাসতে থাকা।
৫
চিতার খাটে চিত্পাত
অদ্ভুত ডাক জীবনের গলায়।
আর নয় ,আর নয়
আবার মৃত্যু চাই।
এমন বাঁচতে থাকা।
৬
ঘুমোক সভ্যতা
অন্যের ঘরে আগুন।
জীবিত কি ,লোভ আর চাই
চিত্কার বাঁচতে চাই
এমন রাজার বাঁচা।




No comments:

Post a Comment

দুর্গোৎসব ২০২৬

সময় এসে পড়েছে  নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক । সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ  সময়ের ঝলমলে তেল রঙ, মায...