Friday, June 27, 2014

rishi026@gmail.com

আমার কথা
................ ঋষি

আমার কথা বললে দিন খারাপ
সকালের রৌদ্রে মেঘেদের কারফিউ।
রাস্তায় ভীষণ জ্যাম
আসলে সব হৃদয়ের কারসাজি।
এমনটা হয় তুলকালাম বৃষ্টি
মন আর মন ভিজিয়ে যায়।

আমার কথা বললে বৃষ্টি নামে
শহরের গলিগুলোতে এক হাঁটু জল।
শহরের শরীর বেয়ে নাভিশ্বাস
জীবন আর এত কোলাহল।
দু এক ফোঁটা  বৃষ্টি সাদা পাতায়
জীবনের ফুটপাথে উত্পন্ন হলাহল।

আমার কথা বললে মন খারাপ
আজ বৃষ্টির দিন আমার শহরে।
কিছুক্ষণের জন্য সব উল্টোপাল্টা হোক
নৌকা ডুবি হোক মনের ঘরে।
এ যেন কোনো অবুঝ বেলা
মন মানে না আর বাঁচার তরে।

আমার কথা বললে আগুন হৃদয়ে
পেট্রলিঙ্গে দাঁড়িয়ে যায় সার বাঁধা ট্রাক।
দমকল ছুটে আগুন নেভাতে
খুঁজে পায় না হৃদয়ের হাজার বাঁক।
এমনি হয় আমার কথা বললে
পুরো লোডশেডিং বোলতার চাক।



  

No comments:

Post a Comment

খাঁচা

 লাস্ট কল এই হল ... পাশে এসে যে বসল ও মানে আমার চেনা অচেনা মানুষটা  উড়োজাহাজ ছাড়বার আগের মুহূর্তে যেমন কোলাহল , সাত ,আট বছর হবে  কার গলায় যে...